বাউবি’র মাস্টার্স ইন ক্রিমিনোলজি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা, ১ জুলাই – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (এমসিসিজে) প্রোগ্রামের ২৬১ টার্মের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
২৬১ টার্মের অধীনে চতুর্থ ব্যাচের দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় ব্যাচের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী ২১ আগস্ট শুরু হবে। পরীক্ষা কার্যক্রম চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি, নির্ধারিত কেন্দ্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের পূর্বেই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা শুরুর আগেই সংগ্রহ করতে হবে প্রবেশপত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থীকে পরীক্ষার জন্য নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।
এস এম/ ১ জুলাই ২০২৬









