জাতীয়
ঢাকায় দুপুর পর্যন্ত মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১৬ মার্চ – রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দিনের বেলায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ।
এস এম/ ১৬ মার্চ ২০২৬









