জাতীয়

শপথ নিলেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।

শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

এর আগে সংবিধান সংস্কার পরিষদে বিএনপির যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে জামায়াতের নির্বাচিতরাও শপথ নেবেন না।

তবে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language