জাতীয়

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা: প্রথম দিন ফিরলেন ৬ হাজার ১৭৫ জন

ঢাকা, ৩১ মে – হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। প্রথম দিনে ১৫টি ফ্লাইটের মাধ্যমে ৬ হাজার ১৭৫ জন হাজি নিরাপদে দেশে পৌঁছেছেন। গতকাল শনিবার ৩০ মে তারা ঢাকায় অবতরণ করেন।

হজের ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিন অর্থাৎ আজ রবিবার ১৪টি ফ্লাইটে আরও ৫ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী প্রথম দিন ফিরে আসা ৬ হাজার ১৭৫ জন হাজির মধ্যে ৪১৬ জন সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গিয়েছিলেন।

বাকি ৫ হাজার ৭৫৯ জন হাজি বেসরকারি ব্যবস্থাপনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এদিকে সৌদি আরব থেকে আসা হাজিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তারা জানান এ বছর হজ পালনের ক্ষেত্রে তাদের বড় ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। বাংলাদেশ ও সৌদি আরব উভয় স্থানে হাজিদের থাকা এবং খাওয়াসহ যাবতীয় ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল ও মানসম্মত ছিল বলে তারা মন্তব্য করেন।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language