জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের এইচআইটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৪ নভেম্বর – সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাক।

রোববার (২৩ নভেম্বর) সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়েছে।

এতে বলা হয়, কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language