ঢাকা

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঢাকা, ১১ অক্টোবর – সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

তবে পুলিশের ধারণা, অজ্ঞাত কেউ ওই নারীকে গলায় ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন।

তিনি বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে অর্ধনগ্ন অবস্থায় খুন করে পালিয়েছে। তবে, তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language