জাতীয়

উপদেষ্টা পরিষদের কয়েকজনকে বিশ্বাস করাটা ছিলো বড় ভুল

ঢাকা, ০৪ অক্টোবর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজনকে বিশ্বাস করাটা ছিলো বড় ভুল এবং তাদের প্রতি আস্থা রেখেই প্রতারিত হয়েছেন তিনি। সেইসব উপদেষ্টাদের নাম প্রকাশ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিলো অনেক বড় ভুল। তাদের কারণে আমরা প্রতারিত হয়েছি।”

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করলে হাল ধরেন তরুণদের দল এনসিপি। এখনও উপদেষ্টা পরিষদে আছেন দুইজন।

ছাত্রদের উপদেষ্টার আসনে বসানো কি ভুল ছিলো, এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না।”

তিনি জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল ছিলো এবং তাদের মাধ্যমেই প্রতারিত হয়েছেন। নাহিদ ইসলাম অচিরেই সেই উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন বলে জানান।

শুধু তাই নয়, নাহিদ দাবি করেন, উপদেষ্টাদের অনেকেই ইতোমধ্যেই সেফ এক্সিট নিয়ে ভেবে রেখেছেন। রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো করে রেখেছেন বলেও তিনি সাক্ষাৎকারে অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫

Back to top button
🌐 Read in Your Language