জাতীয়

শাহবাগে ইসলামী ছাত্রশিবির সমর্থকদের উচ্ছ্বাস, নিচ্ছেন বিজয় মিছিলের প্রস্ততি

ঢাকা, ১০ সেপ্টেম্বর – ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জিয়া হলসহ কয়েকটি হলে শিবিরের প্রার্থীরা জয়লাভ করার খবর এসেছে। ফলাফল ঘিরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে ইসলামী ছাত্রশিবিরের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তারা বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে সরেজমিনে দেখা গেছে, শাহবাগে জামায়াতে ইসলামীর কর্মী ও শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। তারা ফলাফলের তথ্য পেয়ে শিবির শিবির স্লোগান ও সাদিক-ফরহাদ স্লোগান দিচ্ছেন।

শিবিরের কর্মী আকরাম হোসেন বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। ঢাবির হলে হলে আমাদের নির্যাতন করেছে। এই বিজয় ঢাবির সব ছাত্র সমাজের। এই বিজয় বাংলাদেশপন্থিদের।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language