মধ্যপ্রাচ্য

তেহরানে তেল ডিপোতে ইসরায়েলের ভয়াবহ হামলা

তেহরান, ১৫ জুন – ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে ইরানের রাজধানী তেহরানের একটি তেলের ডিপোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছে আল–জাজিরা। এটি ইসরায়েলের হামলার পরই হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ইরানের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স বলছে, তেহরানের শাহরান তেল ডিপোতে ইসরায়েলি হামলা চালিয়েছে। তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর যে ডিপোতে হামলা হয়েছে সেখানে জ্বালনির পরিমাণ কম ছিল।

এর আগে, ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার পর গ্যাসক্ষেত্র এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে।

ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ ও অন্যান্য স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত এই গ্যাসক্ষেত্রের অবকাঠামো লক্ষ্য করে বোমা বর্ষণের পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৫ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language