জাতীয়

সিইসির সঙ্গে বিপ্লবী গণজোটের প্রতিনিধি দলের বৈঠক

ঢাকা, ২০ মে – প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বিপ্লবী গণজোটের সাত সদস্যের প্রতিনিধি দল।

‎মঙ্গলবার (২০ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

‎জানা গেছে, দলগত বিষয়, সীমানা সংক্রান্ত বিষয় ও আসন্ন নির্বাচনের নানা বিষয়ে আলোচনা করবেন বিপ্লবী গণজোটের নেতারা।

‎উল্লেখ্য, বিপ্লবী গণজোট ৫টি দলের সমন্বয়ে গঠিত। দলগুলো হলো- বাংলাদেশ গ্রিন পার্টি, বাংলাদেশ গণমুক্তি পার্টি, বিপ্লবী গরিব পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল ও পিস ফোরাম।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language