দক্ষিণ এশিয়া

পাকিস্তানের হামলায় কাশ্মীরে ডেপুটি ডিস্ট্রিক কমিশনার নিহত

নয়াদিল্লি, ১০ মে – পাকিস্তানের হামলায় কাশ্মীরের রাজৌরি জেলার ডেপুটি ডিস্ট্রিক কমিশনার রাজকুমার থাপf নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। ভারতীয় এ সরকারি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) স্যোশাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্স্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওমর আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, ‘এই প্রাণহানিতে আমার শোক প্রকাশের ভাষা নেই।’

তিনি আরও বলেন, ‘গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি (রাজ কুমার থাপ্পা) একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি।’

ওমর আব্দল্লাহ বলেন, ‘আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।

এদিকে শনিবার সকাল থেকে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ব্যাপক গোলাগুলি এবং তীব্র বিস্ফোরণে খবর পাওয়া গেছে।

এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উদমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ১০ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language