“মুকুল-শুভেন্দুদের আমিই চিহ্নিত করেছিলাম,” তৃণমূলের ‘বেসুরো’-দের হুঙ্কার অভিষেকের

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি – ‘বিশ্বাসঘাতকদের’ চিনতে ভুল করেন না তিনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন ডায়মান্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নিচুতলার কর্মীদের বুঝিয়ে দিলেন, কেউ যদি ষড়যন্ত্র করে থাকেন তাহলে কোনও লাভ হবে না। উল্টে তাঁরা আক্রান্ত হবেন।
বৃহস্পতিবার ছাব্বিশের নির্বাচনের রণডঙ্গা এক প্রকার বাজিয়েছে তৃণমূল। দলের ছোট-বড়-মাঝারি সব নেতাদের এ দিন সুপ্রিমো মমতা বুঝিয়েছেন আগামী নির্বাচনে কী করতে হবে। একই কথা বলেছেন ‘সেনাপতি’ অভিষেকও। বেঁধে দেওয়া হয়েছে টার্গেট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “একুশে আমরা ২১৪টা আসন পেয়েছিলাম । এবার ২১৫ টা আসনের লক্ষ্যে থাকতে হবে।”
এরপর দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। মানুষের কাছে যেতে হবে।” তৃণমূল সাংসদ বলতে গিয়ে বলেছেন, “অনেকে দলের শৃঙ্খলা না মেনে সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য দলকে ছোট করছেন। আমি মুখপাত্র-সাংসদ-বিধায়ক, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না।” এর পরক্ষণেই তিনি বলেন, “একদিকে ভাল হয়েছে চিহ্নিত করা গেছে । আমি মুকুল-শুভেন্দুকে চিহ্নিত করেছিলাম। এবার ও চিহ্নিত করে বাংলা ছাড়া করব।” একই সঙ্গে তিনি বলেন, “ষড়যন্ত্র করে কোনও লাভ নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করে লাভ নেই। ষড়যন্ত্র করলে আক্রান্ত হবেন।”
সূত্র: টিভি নাইন
আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৫









