শেরপুর

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫

শেরপুর, ২৯ ডিসেম্বর – শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম।

তিনি বলেন, ‘শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে সদর থানা পুলিশ গিয়েছে।’

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language