ক্রিকেট

বিপিএলে শাকিব খানের মালিকানায় টিম ‘ঢাকা ক্যাপিটালস’

ঢাকা, ০২ অক্টোবর – দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খান আসন্ন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) একটি দল কিনেছেন। এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের হয়ে কেনা এ টিমের নাম ‘ঢাকা ক্যাপিটালস’। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ প্রমুথ।

শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language