খাগড়াছড়ি

গুইমারায় বাস দুর্ঘটনায় আহত ১২

খাগড়াছড়ি, ১৯ জুন – খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাতিমোড়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে নাজিরহাট সমিতির একটি বাস খাগড়াছড়ি আসছিল। পথে গুইমারায় হাতিমুড়া এলাকায় এলে পাহাড়ি পথ নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আমিন জানান, আহতদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ড্রাইভার পলাতক আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language