নোয়াখালী

জেলা আ.লীগের সভাপতিকে হারিয়ে এমপিপুত্রের জয়

নোয়াখালী, ০৯ মে – নোয়াখালীর সুবর্ণচরে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী বিজয়ী হয়েছেন।

আতাহার ইশরাক শাবাব চৌধুরী আনারস প্রতীকে ৩৭ হাজার ৬৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম (দোয়াত কলম) ৭০৩ ভোটে পরাজিত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণকক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

রির্টানিং কর্মকর্তা বলেন, চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আতাহার ইশরাক শাবাব চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। বেসরকারি ফলাফলে শাবাব চৌধুরী ৭০৩ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৯ মে ২০২৪

Back to top button
🌐 Read in Your Language