নওগাঁ

ডোপ টেস্টে পজিটিভ, চাকরি হারালো পুলিশ সার্জেন্ট

নওগাঁ, ৬ জানুয়ারি- ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) রেজাল্ট পজিটিভ হওয়ায় চাকরি হারালেন নওগাঁয় কর্মরত পুলিশ সার্জেন্ট আতাউর রহমান। মঙ্গলবার তাকে চাকরিচ্যুত করা হয়।

জানা গেছে, গত বছরের আগস্টে সার্জেন্ট আতাউর রহমানের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ যদি মাদক সেবন করে, এ জন্য আমরা নিয়মিত ডোপ টেস্ট করি। এ পর্যন্ত একজনের পজিটিভ এসেছে।

আরো পড়ুন:  ইমোতে প্রেম অতঃপর বিয়ের আয়োজন, এলো না বর

তিনি বলেন, সার্জেন্ট আতাউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। প্রায় তিন মাস আগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখন ডোপ (মাদকদ্রব্য) টেস্টও শুরু হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ক্ষেত্রে বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/৬ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language