ঢালিউড

‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন

ঢাকা, ১৫ এপিল – গেল বছর মুক্তি পাওয়া ‘আদম’ সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরণ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, ভোরে বাসার কেয়ারটেকারকে কল দিয়ে হিরণ জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। এ কথা শুনে কেয়ারটেকার দ্রুত সেখানে পৌঁছুলে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি ভেতরে ঢুকতে ব্যর্থ হন৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।

আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ অভিনয় করেছিলেন। এই সিনেমার পর ‘রং রোড’ নামে আরেকটি সিনেমার কাজ শুরু করেন তিনি। ঘোষণা দিয়েছিলেন‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর।

আইএ/ ১৫ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language