মধ্যপ্রাচ্য

ইরানকে যে আহ্বান তুরস্কের

আঙ্কারা, ১৪ এপিল – ইসরায়েলে দফায় দফায় হামলার পর উত্তেজনা এড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

রোববার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, মধ্যপ্রাচ্যে আরো উত্তেজনা ছড়িয়ে পড়ুক তা চায় না আঙ্কারা। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা সমাপ্ত হয়েছে। ইরান হামলার শিকার না হলে আর আক্রমণ করবে না।

গত শনিবার গ্রিনিচ মান সময় রাত ৮টার দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। এটি ছিল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলা।

ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, তিন শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশসীমায় ধ্বংস করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিসহ কয়েকটি জায়গা ইরানি হামলায় আক্রান্ত হয়েছে। সেখানকার অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৪ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language