কুমিল্লা

দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত আহত ২০

কুমিল্লা, ০৯ ফেব্রুয়ারি – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২০ জন যাত্রী।

বৃহস্পতিবার রাত ১১টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়।

দাউদকান্দি হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাস চালক মো: শামসু (৪৫) মারা যায়। আহতদের যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language