ব্লক মার্কেটে বেক্সিমকোর ৩৩ কোটি টাকার বেশি লেনদেন
ঢাকা, ৩০ ডিসেম্বর- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (৩০ ডিসেম্বর) ১০৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার।
ডিএসই সূত্র জানায়, ব্লক মার্কেটে বেক্সিমকোর ৩৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে একই গ্রুপের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক। কোম্পানির ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে রেনাটা তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানির মধ্যে- এশিয়া ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৬০ হাজার টাকার, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৮৭ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৯২ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৫ লাখ টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২২ লাখ ১২ হাজার টাকার, এবি ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৫৬ হাজার টাকার, এডিএন টেলিকমের ৩৪ লাখ ৯৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৯২ লাখ ৯১ হাজার টাকার, বিডিকম অনলাইনের ১০ লাখ ৭৩ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫৩ লাখ ৫৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৪৯ লাখ ১৯ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৯৩ লাখ ৪৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯২ লাখ ৫২ হাজার টাকার, কপারটেকের ৫ লাখ ৭৫ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৩০ লাখ ৬৬ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৯ লাখ ২৫ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৯ লাখ ৫৩ হাজার টাকার, ইস্টার্ন কেবলসের ৩ কোটি ৪২ লাখ ৫৫ হাজার টাকার, জেনেক্সের ২৪ লাখ ২ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ লাখ টাকার, গ্রামীণফোনের ৩৯ লাখ ৪২ হাজার টাকার, আইসিবির ১৯ লাখ ১১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২০ লাখ ৩০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৯ কোটি ৬৬ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১ কোটি ৮৭ লাখ ৫ হাজার টাকার, ম্যারিকোর ৬৯ লাখ ৮৪ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪৮ লাখ ২০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ১৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১১ লাখ ৭০ হাজার টাকার,রবির ৫ কোটি ৪২ লাখ ১ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৪০ লাখ ৮৬ হাজার টাকার, সায়হাম কটনের ১২ লাখ ৭১ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ২৭ লাখ ৮৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩১ লাখ ৮৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১০ লাখ ৫৩ হাজার টাকার, এসএস স্টিলের ৫ লাখ ৭ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ লাখ ১৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ৫ লাখ ৭ হাজার টাকার, ইউনিক হোটেলের ৪২ লাখ ৪৮ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ টাকার এবং গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূত্র: রাইজিংবিডি
আডি/ ৩০ ডিসেম্বর









