ক্রিকেট
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিব, বাদ পড়ছেন মাশরাফি

ঢাকা, ২৯ ডিসেম্বর- বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।
আগের চুক্তিতে ক্যাটাগরি এ+ ছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ।
ক্যাটাগরি এ তে ছিলেন ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং ক্যাটাগরি বি তে মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/২৯ ডিসেম্বর









