মধ্যপ্রাচ্য

গাজার আল-শিফা হাসপাতালে এলোপাতাড়ি গুলি ইসরায়েলের

জেরুজালেম, ১৭ নভেম্বর -গাজার আল-শিফা হাসপাতালে এখনও অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। কাদের নামে বিবিসির এক রিপোর্টার জানিয়েছে, আল-শিফা হাসপাতালে এখন এলোপাতাড়ি গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

তিনি বিবিসিকে মোবাইলে বলেন, আল-শিফা হাসপাতালে সর্বত্র ইসরায়েলি বাহিনীরা ছড়িয়ে আছে। তারা হাসপাতালে এলোপাতাড়ি গুলি চালাচ্ছে।

তিনি বলেন, হাসপাতালের ভেতরে ট্যাংক ও বুলডোজার নিয়ে গেছে তারা। ইতোমধ্যে হাসপাতালের একটি ওয়াল ভেঙে ফেলা হয়েছে, ডজন খানেক গাড়ি ধ্বংস করেছে। ডাক্তার ও রোগীদের জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালটিতে ঢুকে অভিযান শুরু করে দখলদার বাহিনী।

তবে প্রতিবেদনে বলা হয়, বিবিসি এখনও স্বাধীনভাবে বিষয়টি যাচাই করতে পারে নি। প্রতিবেদন সম্পূর্ণ করতে আরও তথ্যের জন্য অপেক্ষা করছে তারা।

হাসপাতালটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল ইসরায়েল। তবে হামাস এই অভিযোগ সব সময়ই অস্বীকার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আল-শিফা হাসপাতালের বিশেষ এলাকাগুলোয় তারা হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবারই আল–শিফা হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এবারই প্রথম তারা সরাসরি হাসপাতালটির ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার পরপর হাসপাতালটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাসকে লক্ষ্য করে সংক্ষিপ্ত অভিযান চালাচ্ছে তারা।

সূত্র: সমকাল
আইএ/ ১৭ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language