
ঢাকা, ২৮ ডিসেম্বর- উৎপাদন সংকট দেখিয়ে দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ রাখার পরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত সরকার। ভারতের কৃষি মন্ত্রনালয় এই নিদের্শনা জারির পর সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে নোটিফিকেশন বাংলাদেশের আমদানিকারকদের হাতে এসে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন।
তিনি জানান, ভারত সরকার গেলো ১৪ সেপ্টেম্বর উৎপাদন সংকট দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তবে আজ সেই নিষেধাজ্ঞা ভারতের বাণিজ্য মন্ত্রনালয় প্রত্যাহার করে নিয়ে একটি নোটিফিকেশন আমাদের কাছে পাঠিয়েছে। ইতিমধ্যে আমরা পেঁয়াজ আমদানি জন্য কার্যক্রম শুরু করেছি।আশা করছি জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ভারতীয় পেঁয়াজ আসবে।পেঁয়াজ আমদানি হলে দেশের বাজার স্বাভাবিক হবে বলে জানান তিনি।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/২৮ ডিসেম্বর









