বলিউড

আসছে ইরফান খানের শেষ সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’

মুম্বাই, ২৮ ডিসেম্বর- ২০২০ সালে বলিউড হারিয়েছে ইরফান খানের মতো শক্তিমান অভিনেতাকে। তার অগণিত ভক্তদের জন্য অভিনেতার সর্বশেষ উপহার ‘দ্য সং অব স্করপিয়নস’ সিনেমা মুক্তি পাবে আগামী বছরেই।

বলিউডে ইরফান খানকে হারানোর শূন্যতা পূরণ হবার নয়। নিউরো এন্ডোক্রিন টিউমার বাসা বেঁধেছিল তার শরীরে। চিকিৎসার জন্য দীর্ঘদিন বিদেশে ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাই ফিরেছিলেন। তারপর ২৯ এপ্রিল সব শেষ। চলচ্চিত্র হারালো শক্তিমান এক অভিনেতাকে। এখনও সিনেপ্রেমীদের কাছে ইরফান খান মানেই অভিনয়ের উজ্জ্বল উদাহরণ। তবে তার অভিনয় দেখা এখনও বাকি দর্শকদের।

অভিনয়ের মধ্য দিয়ে ফের পর্দায় উঠে আসবেন ইরফান। ২০২১ সালেই মুক্তি পাবে অভিনেতা ইরফান খানের শেষ সিনেমা ‘দ্য সং অফ স্করপিয়নস’। সোমবার (২৮ ডিসেম্বর) প্রকাশ্যে এলো সিনেমাটির মোশন পোস্টার।

আডি/ ২৮ ডিসেম্বর

Back to top button
🌐 Read in Your Language