এশিয়া

ভারী বর্ষণে বিপর্যস্ত তাজিকিস্তান, নিহত ১৩

দুশান্‌বে, ২৯ আগস্ট – তাজিকিস্তানের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই মৃত্যু ঘটেছে, যেখানে রবিবার ঝড়ের কারণে ডজনখানেক জেলায় ‘কাদার ধস, পাথর ও ভূমিধস’ হয়েছে। খবর এএফপির।

প্রেসিডেন্ট ইমোমালি রহমানের কার্যালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘ভারি বৃষ্টির কারণে রবিবার একটি প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং এতে ১৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জন ভাহদাত ও দুজন রুদাকি জেলার। এ ছাড়া আরো ভূমিধস হওয়ার ‘উচ্চ’ ঝুঁকি রয়েছে বলেও মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।

মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র তাজিকিস্তান প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ঝুঁকিপূর্ণ। ফেব্রুয়ারি মাসে কয়েক ডজন তুষারপাতের পাশাপাশি ভূমিধস ও পাথরের ধস দেশটির আপার বাদাখশান অঞ্চলে আঘাত হানে। আফগানিস্তান, চীন ও কিরগিজস্তান সীমান্তবর্তী দক্ষিণের স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি পামির পর্বত দিয়ে বেষ্টিত।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৯ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language