সাহিত্য সংবাদ

লেখক ও ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন

প্যারিস, ১২ জুলাই – পৃথিবীর অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক মিলান কুন্ডেরা আর নেই। ফ্রান্সের রাজধানী প্যারিসে ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। বুধবার মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আন্না এমরাজোভা বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন অসুস্থতার পর মঙ্গলবার প্যারিসে মারা গেছেন মিলান কুন্ডেরা।

কুন্ডেরা চেকস্লাভাকিয়ার শহর ব্রানোতে জন্মগ্রহণ করেন। কিন্তু চেকোস্লোভাকিয়ায় ১৯৬৮ সালের সোভিয়েত আক্রমণের সমালোচনা করার পর ১৯৭৫ সালে তিনি দেশ ত্যাগ করে ফ্রান্সে চলে যান। তার রচনা প্রায় চল্লিশের বেশি ভাষায় অনুদিত হয়েছে।

তার প্রথম উপন্যাস ‘দ্য জোক’ ১৯৬৭ সালে প্রকাশিত হয়। উপন্যাসটিতে চেকোস্লোভাক কমিউনিস্ট শাসনের একটি জঘন্য চিত্র তুলে ধরেছিল।

কুন্ডেরার অন্যতম বিখ্যাত বই হচ্ছে, দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিং। এটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়। ১৯৮৭ সালে এ লেখার ভিত্তিতে একটি চলচ্চিত্র নির্মাণ হয়। এতে অভিনয় করেন জুলিয়েট বিনোশ ও ড্যানিয়েল ডে-লুইস।

তার সমালোচনামূলক গ্রন্থ ‘আর্ট অব নোভেল (১৯৮৬) এ তিনি জীবন সম্পর্কে বলেন, জীবন একটি ফাঁদ, যা আমরা সব সময়ই জেনে এসেছি, আমাদের সম্মতি না নিয়েই আমাদের জন্ম দেয়া হয়, আমরা এমন এক দেহে আটকা পড়ি যা আমরা নিজেরা পছন্দ করে বাছাই করিনি এবং আমাদের একমাত্র নিয়তি হচ্ছে অবধারিত মৃত্যু।

১৯২৯ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার বেরনো শহরে জন্ম নেন কুন্ডেরা। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত পিয়ানোবাদক।

২০১৩ সালে ১৩ বছর বিরতির পর আবারও নতুন এক উপন্যাস প্রকাশ করেন কুন্ডেরা। তার দ্য ফেস্টিভাল অব ইনসিগনিফিকেন্স’ বইটি মিশ্র প্রতিক্রিয়া অর্জন করে।

২০১৯ সালে চেক প্রজাতন্ত্র কুন্ডেরার নাগরিকত্ব ফিরিয়ে দেয় এবং ২০২৩ সালে তার আদি নিবাস বিরনোতে মিলান কুন্ডেরা পাঠাগার স্থাপিত হয়।

আইএ/ ১২ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language