উত্তর আমেরিকা

মিসিসিপিতে টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬

ওয়াশিংটন, ২৬ মার্চ – যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নোডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন মিসিসিপির ও অন্য একজন আলাবামা অঙ্গরাজ্যের। শনিবার (২৫ মার্চ) আঘাত হানা টর্নেডোতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তাই এখনো চলছে উদ্ধার অভিযান।

মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর টেট রিভস ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তাছাড়া মিসিসিপি থেকে প্রকাশিত ছবিগুলোকে হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সব ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।
এক বিবৃতিততে বাইডেন বলেন, যতদিন লাগে আমরা বিধ্বস্ত এলাকায় কাজ করবো। পুনরুদ্ধার প্রক্রিয়ায় সাহায্য করতে একসঙ্গে কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

বেশ কয়েকটি গ্রামীন শহরেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রাকৃতিক এই দুর্যোগটি। ভেঙে পড়েছে অসংখ্য গাছ ও বিদ্যুতের লাইন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৬ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language