ফুটবল

সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

ঢাকা, ২৪ জানুয়ারি – ফিফার ফেব্রুয়ারি উইন্ডোতে সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে নারী ‍ফুটবলাররা। দেশটির মাটিতে আয়োজিত হবে ম্যাচটি। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ নারী ফুটবল দল সিঙ্গাপুরে দুটি ম্যাচ খেলবেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাফুফে সূত্র জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ বিষয়ে পুরো নিশ্চয়তা মিলবে।

বাফুফে সূত্র বলছে, অন্য কোনো দেশ থেকে এখনও ইতিবাচক সাড়া মেলেনি। সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ না হলে এ উইন্ডোতে আর খেলা হবে না সাবিনাদের। আর তা হলে আগামী এপ্রিল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে মেয়েদের।

এদিকে আগামী এপ্রিলে প্যারিস অলিম্পিক গেমসের বাছাইয়ে অংশগ্রহণ করবে সাবিনারা। এ টুর্নামেন্টের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সাবিনাদের প্রতিপক্ষ ইরান, মায়ানমার ও মালদ্বীপ।

অন্যদিকে আগামী মার্চে বাংলাদেশে আসতে পারে কম্বোডিয়া নারী ফুটবল দল।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language