মানিকগঞ্জ

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী, ১৫ ডিসেম্বর – ঘন কুয়াশার কারণে পৌনে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার(১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে রাত ২টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো। ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে নৌরুটের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিলো না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার কারণে পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২২

Back to top button
🌐 Read in Your Language