জাতীয়

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ

ঢাকা, ১৪ ডিসেম্বর – আইনগত জটিলতা নিরস না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দল ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ।

তিনি জানান, দলীয় কার্যক্রম পরিচালনায় আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বুধবার রাতে এ বিষয়ে সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যানদের মতামতে দেয়া সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেন, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকে সালমা ইসলাম এমপি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ শফিকুল ইসলাম সেন্টু ও নাছরিন জাহান রত্না এমপি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language