জাতীয়

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় ঢাবি ছাত্রী ইমির জামিন

ঢাকা, ৩০ এপ্রিল – ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি পালনকালে ইমিসহ কয়েকজন বাধার মুখে পড়েন। রিকশায় মাইক বেঁধে ভাষণ প্রচারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মী তাদের বাধা দেন।

একপর্যায়ে ইমিসহ কয়েকজনকে জোরপূর্বক শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে পুলিশ তাদের আটক করে। ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। উক্ত মামলায় ইমিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ শুনানির পর উচ্চ আদালত আজ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language