বাংলায় CAA চালু হতে দেব না, ফের নাগরিকত্ব ইস্যুতে সরব মমতা, নাম না করে নিশানা শুভেন্দুকে
কলকাতা, ২৪ নভেম্বর – বাংলায় সিএএ চালু করতে দেব না। নেতাজি ইন্ডোরে জমির পাট্টাবিলি অনুষ্ঠানে ফের নাগরিকত্ব ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি মোদী সরকারকে এই নিয়ে আক্রমণ শানিয়ে বলেছেন, এনআরসির নাম করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। নিজের অধিকার ছিনিয়ে নিন। ভোটার তালিকায় নাম তুলুন। বুল্ডোজার চালিয়ে উদ্বাস্তুদের উচ্ছেদ করা যাবে না বলে মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিএএ নিয়ে সরব মমতা
আবারও নাগরিকত্ব আইন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বাস্তুদের বুল্ডোজার দিয়ে উচ্ছেদ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোরে জমির পাট্টাবিলির অনুষ্ঠান থেকে সিএএ নিয়ে সরাসরি মোদী সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন এনআরসির নাম করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটার তালিকায় নাম তুলুন। নিজের অধিকার ছিনিয়ে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলায় সিএএ চালু হতে দেবেন না তিনি। পঞ্চায়েত ভোটের আগে জমির পাট্টাবিলি দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্যকে সার দিচ্ছে না কেন্দ্র
কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছে ইচ্ছে করে রাজ্যকে সার দিচ্ছে না কেন্দ্র। রাজ্যের চাষিদের সেকারণে সার দিতে পারছে না রাজ্য সরকার। রাজ্যের ফলনে ঘাটতির আশঙ্কা দেখছেন তিনি। বারবার কেন্দ্রকে চিঠি লিখেছে এই নিয়ে রাজ্য সরকার। মে মাসে অগাস্ট মাসলে এবং নভেম্বর মাসে মোদী সরকারকে সার নিয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও রাজ্যের বরাদ্দ সার দিচ্ছে না মোদী সরকার এমনই অভিযোগ করেছেন তিনি। এদিন ১০০ দিনের কাজের টাকা নিয়েও মোদী সরকারকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু কিছুতেই টাকা দিচ্ছে না কেন্দ্র। অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র: ওয়ান ইন্ডিয়া বাঙালি
আইএ/ ২৪ নভেম্বর ২০২২









