জাতীয়

কাঁঠালবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ: ৩ ফার্নিচার শ্রমিক দগ্ধ

ঢাকা, ২ জুলাই – রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানে একটি ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিন ফার্নিচার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি সাততলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন,

  • কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মো. জুয়েল,
  • মো. রানা ও
  • মো. পারভেজ।

তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,

দগ্ধ তিনজনই পান্থপথের একটি ফার্নিচার দোকানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তারা ওই ভবনের নিচতলায় ফার্নিচারে বার্নিশ করার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় এবং তারা মারাত্মকভাবে দগ্ধ হন।

চিকিৎসা কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, আহতদের মধ্যে জুয়েলের শরীরের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে।

বর্তমানে জুয়েল ও রানার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া পারভেজকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে তাকেও আইসিইউতে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language