জাতীয়

শত সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ নভেম্বর – প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য ১০০ সড়ক সেতু উদ্বোধন করেছেন।

সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে একসঙ্গে নবনির্মিত সেতুগুলো ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১০০টি সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছটি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে এবং ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি সেতু।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে গণমাধ্যমকে বলেছিলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে ১০০ সেতু উপহার দেবেন।

ওবায়দুল কাদের বলেন, যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে নিরবচ্ছিন্ন ও সহজ করার পাশাপাশি সেতুগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৭ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language