ঢালিউড

অবশেষে শুটিংয়ে ফিরলেন পূর্ণিমা

ঢাকা, ১৬ অক্টোবর – দীর্ঘদিন বিরতির পর আবারও সিনেমার শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে ‘আহারে জীবন’ নামের সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।

জানা গেছে , প্রথম পর্যায়ের শুটিং হবে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। চলবে টানা কয়েকদিন।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা আগেই বলেছেন, ‘এ সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন পরিচালক। তার নির্মিত সালমান শাহকে নিয়ে সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুন সিনেমা দুটি দর্শকপ্রিয়। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়’।

তিনি আরও বলেন, ‘আমার বন্ধু ফেরদৌসও আছে এ সিনেমায়। ইতোমধ্যেই সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমাই হবে’।

এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমা। গাঙচিলে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস, আর জ্যামে আরেফিন শুভ।

আইএ/ ১৬ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language