ব্যবসা

আগামীকাল সোনা বেচাকেনা বন্ধ থাকবে

ঢাকা, ০২ অক্টোবর – সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (৩ অক্টোবর) দেশের সব জুয়েলারির দোকান বন্ধ থাকবে। এর ফলে এই দিন সোনা বেচাকেনা হবে না।

রবিবার (২ অক্টোবর) এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।

সংগঠনটির সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (৩ অক্টোবর) দেশের সব জুয়েলারির দোকান বন্ধ থাকবে।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০২ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language