কুমিল্লা

কুমিল্লায় চার কোটি টাকার আমদানিনিষিদ্ধ পণ্য ও মোবাইল সেট ধ্বংস

কুমিল্লা, ১৫ এপ্রিল – কুমিল্লায় অবৈধভাবে দেশে আসা ছয় ট্রাক পণ্য ও বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর গোমতী নদীর পাড়ে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল শাড়ি, থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিজিবির জব্দ করা আমদানিনিষিদ্ধ বাজি।

এ ছাড়া আইএমই নম্বরবিহীন বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল সেটও এই সময় বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, ধ্বংস করা এসব পণ্যের বর্তমান বাজারমূল্য চার কোটি টাকারও বেশি। কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস জানান যে জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান উপস্থিত ছিলেন। এ ছাড়াও সহকারী রাজস্ব কর্মকর্তা সামছুল আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পুরো প্রক্রিয়াটি তদারকি করেন।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language