জাতীয়

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৫ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে সরকার দেশে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোতে শূন্যপদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন যে সারাদেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে।

প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলা পর্যায়ে ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি হাই-টেক বা সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকর করতে এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম শুরু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনি ইশতেহারের আলোকে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং প্রথম ধাপে ১২৯ জনকে তা প্রদান করা হয়েছে। এছাড়া ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসার আগেই সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে এই ঋণ প্রাপ্তি সহজ করা হয়েছে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language