ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৯৮২ জন

ঢাকা,২৮ অক্টোবর-ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন, খুলনা বিভাগে ২১৪ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১৬ জন, বরিশাল বিভাগে ১৯৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২০৫ জন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এস এম/ ২৮ অক্টোবর ২০২৬







