জাতীয়

করোনায় দেশে আরও ৩০ মৃত্যু, শনাক্ত ২৩৬৪

ঢাকা, ১৯ নভেম্বর- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের প্রাণ গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৫ জনে। এছাড়া নতুন করে আরও ২ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮২৩টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৭ হাজার ৫৩১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯২ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/১৯ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language