টলিউড

শরীর ঠিক করতে পরিশ্রম করছেন শ্রাবন্তী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর – অভিনেত্রী শ্রাবন্তী শরীরচর্চায় মনোযোগী হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের বেশ কিছু পোস্টে শরীরের প্রতি যত্ন নেওয়ার তথ্য-উপাত্ত, ভিডিও ছবি হালনাগাদ করে যাচ্ছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে শ্রাবন্তীকে দেখা যায় শরীর নিয়ে বেশ কসরত করছেন। বেশ পরিশ্রমী চর্চাসমূহ করতে দেখা যায়।

অর্থাৎ শরীরকে পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী।
কিছুদিন আগে শ্রাবন্তী মুটিয়ে গিয়েছিলেন। সেসব তাঁর ছবি দেখেই স্পষ্ট ছিল। এবার সেসব কমিয়ে ঝরঝরিয়ে শিগগিরই ফিরবেন, অন্তত তাঁর প্রচেষ্টা দেখে তা-ই মনে হচ্ছে।

এদিকে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আপাতত শ্রাবন্তীর বিচ্ছেদ মামলা কোর্টে বিচারাধীন। তবে ঘর ভাঙতে না ভাঙতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা―এমনই গুঞ্জন। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের কথা আলোচিত হচ্ছে সব মহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিরূপের সঙ্গে প্রেমের কথা মানতে না চাইলেও তাকে বিশেষ বন্ধু বলেই দাবি করেন শ্রাবন্তী। এমনকি নিজের পাশে এই ‘স্পেশ্যাল ফ্রেন্ড’ সব সময় থাকেন বলেও জানান।

অভিরূপের তিনটি ভালো দিক সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, ‘মানুষ হিসেবে খুব ভালো। পরিবারের দিকে খুব নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হলো কাজের পর খুব ল্যাদ খায়। জিম করতে বলি, তাও করে না। ’

আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language