মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর নতুন কমিটি ঘোষনা

টরন্টো, ৪ জুলাই- গত ২২ মে ২০২২ মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো অন্টারিওর সাধারন সভা অনুষ্ঠিত হয়। এর আগে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য উপদেষ্টামণ্ডলীর কাছে দায়িত্ব দেয়া হয়। গত ১২ জুন ২০২২ সন্ধ্যায় নগরীর ওল্ড এজ সেন্টারে উপদেষ্টা মন্ডলী উপস্হিত মৌলভীবাজারবাসীর সম্মুখে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান গফরান চৌধুরি। সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন এর সাবলীল উপস্থাপনায় প্রধান উপদেষ্টা রেজাউর রহমান দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। উপদেষ্টা যথাক্রম জনাব আব্দুল ওয়াহিদ, জনাব আব্দুর রব, জনাব মঈন ঊদ্দিন, জনাব মিলন আহমদ, শ্রী সুশীতল চৌধুরী, শ্রী শক্তি দেব সহ কার্যকরী কমিটি সদস্য যথাক্রমে শ্রী রজত পাল, জনাব সৈয়দ আং হামিদ শিপলু, জনাব মুহিবুর রহমান খান, জনাব জুটন তরফদার, জনাব রুহুল কুদ্দুস চৌঃ, জনাব মানিক আহমদ, জনাব আমান সহ অনেকেই উপস্হিত ছিলেন।
উপদেষ্টা জনাব সৈয়দ আব্দুল গাফ্ফার এসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা করেন ।
নতুন কমিটি (আংশিক) নিম্নরূপ :
সভাপতি : লায়েকুল হক চৌধুরী
সিনিয়র সহ সভাপতি : সৈয়দ মাহবুব হোসেন
সিনিয়র সহ সভাপতি : শংকর দে ( সান দে )
সাধারন সম্পাদক : মোর্শেদ আহমদ মুক্তা
সহ সাধারন সম্পাদক : রুহুল কুদ্দুস চৌধুরী
ঘোষিত কমিটি বিস্তারিত সহ পুর্নাজ্ঞ কমিটি অচিরেই প্রকাশিত হবে বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।









