বলিউড

জান কুমারকে ‘বেয়াদব’ বললেন সালমান

মুম্বাই বিতর্কিত টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম মৌসুমের প্রথম প্রতিযোগী জান কুমার শানু। বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ছেলে তিনি।

কিছুদিন আগে ‘বিগ বস’-এর ঘরে মারাঠি ভাষা প্রসঙ্গে তার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন জান কুমার শানু। এজন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি। এমনকি তার বাবা কুমার শানুও ছেলের হয়ে ক্ষমা চেয়েছিলেন সকলের কাছে।

এবার আপত্তিকর ভাষা ব্যবহার করায় তাকে বেয়াদব বললেন অনুষ্ঠানটির সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ‘বিগ বস ১৪’-এর আরেক প্রতিযোগী ইজাজ খানের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেছেন। আর ন্যাশনাল টেলিভিশনে এসে এমন করায় জান কুমারকে তিরস্কার করেছেন সালমান খান। সেই সঙ্গে তাকে বেয়াদব বলেছেন তিনি।

মাত্র ৫ বছর বয়সে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন জান কুমার শানু। বেশ কয়েকটি জনপ্রিয় গান কাভার করেছেন তিনি। যার মধ্যে রয়েছে তার বাবা কুমার শানুর গাওয়া ‘দিল মেরা চুরায়া কিউ’ গানটি।

আডি/ ১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language