বিজ্ঞান ও প্রযুক্তি

ইলন মাস্কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নারীকর্মীর

ওয়াশিংটন, ২১ মে – মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন স্পেস এক্সের মহাকাশ পর্যটন বিভাগের সাবেক নারী ফ্লাইট অ্যাটেনড্যান্ট।

ইলন তাকে বিশেষ অঙ্গ দেখিয়ে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ করেন ওই কর্মী। খবর রয়টার্সের।

কয়েক বছর ধরেই মাস্কের সংস্থা স্পেস এক্স মহাকাশ অভিযান ও পর্যটনে যুক্ত। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার চাঁদের বুকে নামার ‘আর্টেমিস’ অভিযানে ল্যান্ডার বানানোর প্রস্তাব পেয়েছে স্পেস-এক্স।

মাস্কের সংস্থার স্টারলিংক-১০৯৫ এবং স্টারলিংক-২৩০৫ ইন্টারনেট পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত মাসে চার হাজার ৪০০ কোটি ডলারে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলার কর্ণধার মাস্ক। কিন্তু সম্প্রতি সেই চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এন এ/ ২১ মে


Back to top button
🌐 Read in Your Language