ঢাকা

মা-বাবার পর চলে গেল ছোট্ট ফাতেমাও

ঢাকা, ২৬ এপ্রিল – রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আব্দুল করিম ও খাদিজা আক্তার দম্পতির পর চলে গেল তাদের দেড় বছরের মেয়েটিও। মঙ্গলবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশু ফাতেমার মৃত্যু হয়। তার আগে সোমবার ভোরে মারা যান করিম ও খাদিজা।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়েছে।

গত ২০ এপ্রিল রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়ায় তাদের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ এবং তার স্ত্রী খাদিজার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

সূত্র : আমাদের সময়
এম এস, ২৬ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language