উত্তর আমেরিকা

প্রথমে যা করবেন বাইডেন

ওয়াশিংটন, ৭ নভেম্বর- ঝুলে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল। তাই ঝুলে রয়েছে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের ভাগ্যও। তবে আলোচনায় আসছে বাউডেন নির্বাচতি হলে কোন কাজটিকে আগে গুরুত্ব দিবেন। করবেনই বা কি কি কাজ, সে সব বিষয়।

নির্বাচিত হলে জো বাউডেন সবার আগে করোনা পরিস্থিতিকেই গুরুত্ব দেবেন বলে তিনি নিজেই জানিয়েছেন বিভিন্ন প্রচারণার সময়। করোনাতে ভেঙে পড়া অর্থনীতি, কর্মসংস্থান এবং মাথা চাড়া দিয়ে ওঠা বর্ণবাদ দূর করারও প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্রেট এই নেতা।

ভোটে জয় নিশ্চিত, ঘোষণা করে দিলেন জো বাইডেন। তা যদি ঠিক থাকে তবে, এবারের মার্কিন নির্বাচনের চমক হচ্ছেন কমলা হ্যারিস। ভারতীয় বংশদ্ভূত এই নারীও বাইডেনের সঙ্গে আজ রাতে বিজয়ের হাসি নিয়ে উপস্থিত হবেন মার্কিন নাগরিকদের সামনে। কারণ তিনি হতে যাচ্ছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট।

অন্যদিকে বাউডেন শিবিরের দাবি ২৭০ এর ম্যাজিক ফিগার নয়, ৩০০-র বোশি ইলেক্টোরাল ভোট পেতে চলেছেন ডেমোক্রেটরা। চূড়ান্ত ফলাফল ঘোষণা হোক না হোক, রাতেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন জো বাইডেন৷ ভাষণ দেওয়ার আগে পর্যন্ত ফলাফল ঘোষণা না হলে, ভোগগণনার সর্বশেষ পরিস্থিতি নিয়েই বক্তব্য রাখবেন তিনি।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language