দক্ষিণ এশিয়া

জম্মু ও কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ দুই পাকিস্তানি জঙ্গি নিহত

কাশ্মীর, ৭ নভেম্বর- ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ দুই পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছেন।

পুলওয়ামা জেলার পাম্পোর এলাকায় এ ঘটনা ঘটে। খবর এএনআইয়ের

শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের সময় দুই স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

পুলিশ জানায়, পুলওয়ামা জেলার পাম্পোর এলাকায় বৃহস্পতিবার থেকে অভিযান শুরু হয়। এ অভিযানে দুই পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছেন। শুক্রবার সকালে এক জঙ্গি আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণকারী জঙ্গির নাম নাম খায়ের সুলতান মীর। তিনি পাম্পোরের দ্রাংবল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছ, এরা তিনজনই লস্কর-ই-তৈয়বার (এলইটি) সঙ্গে যুক্ত ছিল। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল ও দুটি পিস্তল জব্দ করা হয়েছে।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language