ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, ৬ নভেম্বর- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. মাহবুব হোসেনকে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি ভিটিদাউদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ আগস্ট মাহবুরের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার তার স্বামী, দেবর ও শ্বাশুড়িসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। সেটির পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিরা হলেন- জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার। বিজয়নগর থানা ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আদালত থেকে পাওয়া পরোয়ানার প্রেক্ষিতে মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদি রেহেনা আক্তারের অভিযোগ, তার স্বামী জাকির হোসেন তার নিজের পছন্দে বিয়ে করেন। কিন্তু স্বামীর পরিবারের লোকজন মেনে নিতে পারেনি।

রেহানা আক্তার জানান, স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের পর থেকেই অন্যরা আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য নির্যাতন শুরু হয়। সবকিছু জেনেও আমার স্বামী নির্যাতনের প্রতিবাদ করেনি। সম্প্রতি আমাকে রাখার জন্য বাড়িতে আলাদা একটি ঘর কেরে দেন আমার স্বামী। এরপর থেকে আমার ওপর নির্যাতন আরও বাড়তে থাকে। আমি ঘরে ঢুকতে পারিনি, আমাকে সবাই মিলে বের করে দেন।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language