ঢাকা

ঢাকা কলেজের সামনে সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

ঢাকা, ৩০ মার্চ – রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। এ সময় সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম।

তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩০ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language